Sunday, June 4, 2017

সুখী থাকার কিছু উপায়

বিজ্ঞানীরা বলেন, বুক চিতিয়ে হেলেদুলে হাঁটলে অনেকখানি স্বস্তি পাওয়া যায়। এতেও যদি স্বাচ্ছন্দ্য না আসে, তাহলে একটু উদ্যম নিয়ে ঘোরাফেরা করুন। দেখবেন, ভালো থাকার এ চেষ্টাই আপনাকে সুখী করে তুলবে। এখন জেনে নিন এই সুখী থাকার কিছু উপায় :

শারীরিক কসরত
সকালে হাঁটতে বের হওয়া যেতে পারে। এটি সবচেয়ে সহজ ও উপকারী ব্যায়াম। সকালে হাঁটতে বের হওয়ার সময় একটু গাছগাছালিপূর্ণ জায়গায় যাওয়া ভালো। শহরে তো পার্কের কোনো বিকল্প নেই। সকালে ব্যায়াম করলে তা আপনাকে হয়তো তাৎক্ষণিকভাবে সুখী করবে না, তবে মনে একধরনের ইতিবাচক অনুভূতির সৃষ্টি করবে।

যে যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বদলে দেয়

১৯৬৭ সালের জুনে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধ বা ‘ছয় দিনের যুদ্ধ’ মধ্যপ্রাচ্যের মানচিত্র অনেকখানি বদলে দিয়েছিল। ওই বছর ৫ থেকে ১০ জুন পর্যন্ত লড়াইয়ে ইসরায়েলি বাহিনী মিসর, জর্ডান ও সিরিয়াকে পরাজিত করে এবং মিসরের সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান হাইটস দখল করে নেয়।

সিনাই ও গাজা উপত্যকা থেকে ইসরায়েল সরে গেলেও গোলান হাইটস এবং পূর্ব জেরুজালেম এখনো দখলে রেখেছে। আর জর্ডান নদীর পশ্চিম তীরেও ইহুদি রাষ্ট্রটি বসতি স্থাপন করেছে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?

ইংল্যান্ডের ‘বিরক্তিকর’ আবহাওয়া ভালোমতোই টের পাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটা শেষ হতেই দেয়নি। প্রায় ম্যাচেই আবহাওয়ার ব্যাপারটি রাখতে হচ্ছে মাথায়। আজ আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি সম্পন্ন হতে পারবে কি না, এ নিয়েও সংশয় আছে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির দুটি ম্যাচ দিবারাত্রির। এর একটি আজকের ম্যাচ। আজ লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) শুরু হবে ম্যাচটি। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওভালে আজ বিকেল থেকেই বৃষ্টি বাগড়া দেবে। বিকেল চারটায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। সন্ধ্যা সাতটায় তা রূপ নিতে পারে ভারী বৃষ্টিতে। রাত দশটায় আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস। যে বৃষ্টি দিবাগত রাত একটায় ভারী বর্ষণে রূপ নিতে পারে।